সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আইন আদালত

টাঙ্গাইলের মধুপুরে শিশু বিথী আক্তারকে ধর্ষন ও হত্যার ঘটনায় এক যুবককে মৃত্যুদন্ড

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় শিশু বিথী আক্তারকে ধর্ষন ও হত্যার ঘটনায় এক যুবককে মৃত্যুদন্ড ও ১লাখ টাকা জরিমানার রায় দিয়েছেন বিচারক। টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিচারক খালেদা ইয়াসমিন আজ ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন। মৃত্যুদন্ড প্রাপ্ত যুবক মধুপুর উপজেলার ভুটিয়া গ্রামের সাবাশ আলীর ছেলে কামরুল ইসলাম।
সরকার পক্ষের আইনজিবী নাসিমুল আকতার জানান, গত ২০১৪ সালের ১৯ মে মধুপুর উপজেলার ভুটিয়া গ্রামের আবুল কালামের আট বছরের মেয়ে বিথীকে ধর্ষনের পর হত্যা করে একটি ড্রেনে গাছের পাতা দিয়ে ডেকে রাখে একই গ্রামের সাবাশ আলীর ছেলে কামরুল ইসলাম। পরের দিন সকালে ড্রেন থেকে পুলিশ বিথীর লাশ উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হন্তান্তর করে।
এব্যাপারে নিহত বিথীর বাবা বাধী হয়ে প্রতিবেশী বখাটে কামরুলকে আসামী করে ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ ঘটনার সাথে জড়িত কামরুলকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে কামরুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। দীর্ঘ চার বছর পর আসামীর উপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিচারক খালেদা ইয়াসমিন আসামী কামরুলের মৃত্যুদন্ড ও ১লাখ টাকা জরিমানার আদেশ দেন।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

আইন আদালত

সাবেক গৃহায়ণমন্ত্রী মোশাররফ হোসেন কারাগারে

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আদালতের মাধ্…

আইন আদালত

সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা নিয়ে রিটের আদেশ রবিবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের জন্য গাছ কাটা বন্ধ রাখার নির্দেশনা চেয়ে করা রিটের ওপর শুনানি শ…