সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলের মির্জাপুরে একটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ বৃষ্টির পানিতে পুকুরে পরিণত হয়

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল জেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দেওহাটা এ. জে উচ্চ বিদ্যালয় ও দেওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। অব্যবস্থাপনার কারনে বৃষ্টির পানিতে পুকুরে পরিণত হয় বিদ্যালয়ের মাঠ। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষক ও শিক্ষার্থীসহ এলাকাবাসী। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন বিদ্যালয়ের মাঠটি এখন জলাবদ্ধতার কারণে পুকুরে পরিণত হয়েছে। বছরের অধিকাংশ সময়ই এ মাঠে পানি থাকে। এতে করে বিভিন্ন খেলাধুলা থেকে শুরু করে বিভিন্ন দিবস উদযাপন করতেও সমস্যা হয়। বিদ্যালয়ের মাঠটি মহাসড়কের চাইতে প্রায় ৬ ফুটেরও বেশি নিচু। জরুরী ভিত্তিতে মাঠটি মাটি দিয়ে ভরাট করা প্রয়োজন।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, আমাদের মাঠে পানি জমাট হয়ে থাকার ফলে আমরা খেলাধুলা করতে পারি না। প্রতিদিন শরীর চর্চা ও মার্চ পাস্টের জন্য প্রস্তুতি নিতে পারি না। অতি দ্রুত যেনো মাঠটি ভরাট করা হয় সে আবেদন জানান শিক্ষক, শিক্ষার্থী ’সহ এলাকাবাসী।

মাঠে জলাবদ্ধতার বিষয়ে, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিকা রাণী পালের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মাঠে জলাবদ্ধতার ফলে ব্যাপক সমস্যার মধ্যে আছি। তবে বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ খুবই সক্রিয়। তারা বিষয়টিকে মাথায় নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করার জন্য বিকল্প একটি রাস্তা করে দিয়েছেন। দেওহাটা এ.জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলমের সাথে কথা হলে তিনি বলেন, মহাসড়কের চাইতে মাঠটি নিচু হয়ে গিয়েছে। একটু বৃষ্টির পানিতেই ভরে যায়, শিক্ষার্থীরা মাঠটি ব্যবহার থেকে বঞ্চিত হচ্ছে প্রতিনিয়িতই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীনের সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি খোজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…