সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

শহরের যানজট নিরসন ও জনসাধারণ দুর্ভোগ লাঘবের লক্ষ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে টাঙ্গাইল জেলা প্রশাসন। দুপুরে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুখময় সরকার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমামুনের নেতৃত্বে শহরের কুমুদিনী কলেজ গেট, সুপারি বাগান রোড ও পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযানা পরিচালনা করা হয়। এসময় সড়ক বিভাগ, টাঙ্গাইল পৌরসভার প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার বলেন, জনসাধারণের দুর্ভোগ লাঘব ও শহরের যানজট নিরসনের লক্ষ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদের আগে একাধিকবার মাইকিংসহ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রায় ৯০ ভাগ অবৈধ স্থাপনা নিজেরাই সরিয়ে নিয়েছেন। বাকি গুলো আমরা উচ্ছেদ করছি। আমাদের এ অভিযান পাঁচদিন চলবে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…