সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলে আনসার ও ভিডিপি বর্ণাঢ্য জেলা সমাবেশ অনুষ্ঠিত

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে বাংলাদেশ আনসার ও ভিডিপির বর্ণাঢ্য জেলা সমাবেশ আজ ২৮ জুন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল শিল্পকলা একাডেমীর হলরুমে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা সমাবেশের ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপি সদর দপ্তরের উপ-মহা পরিচালক (অপারেশনস) দিলীপ কুমার বিশ্বাস।

জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আনসার ও ভিডিপির ঢাকা রেঞ্জের পরিচালক নুরুল হাসান ফরিদী ও টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।

সমাবেশে আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট সৈয়দ ইফতেহার আলী’সহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…