সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলে এসপি পার্ক এলাকায় তারুণ্যের পুনর্মিলনী

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইল এসপি পার্ক সংলগ্ন এলাকার যুব ও তরুণদের স্বেচ্ছাসেবী সংগঠন "ওল্ড ইজ ডায়মন্ড" এর উদ্যোগে পুনর্মিলনী ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মহান বিজয় দিবস উদযাপনের তিন দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে এসপি পার্ক প্রাঙ্গণ থেকে ২৫ ডিসেম্বর বুধবার সকালে এ অনুষ্ঠান শুরু হয়। র‍্যালির উদ্বোধন করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ। টাঙ্গাইলের দৃষ্টিনন্দন এসপি পার্ক প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য আনন্দ র‍্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে। এরপর প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলাধুলা'সহ অন্যান্য কর্মসূচির পর ৩য় দিন শুক্রবারের কর্মসূচির মধ্যে রয়েছে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে দেশবরেণ্য বিভিন্ন শিল্পীগণ অংশগ্রহণ করবেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…