সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলে কলার আবাদ করে বহু কৃষক এখন কোটিপতি

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের পাহাড়িয়া এলাকায় কলার আবাদ করে অনেকেই কোটিপতি হচ্ছেন। দিন দিন বাড়ছে কলার আবাদ। তবে শীতের কারণে এখন বাজার কিছুটা মন্দা হলেও সামনে এ সমস্যা কাটিয়ে উঠবে বলে জানান চাষীরা। তবে লাভের বিপুল পরিমাণ অংশ চলে যাচ্ছে দালাল, ফরিয়া ও খুচরা বিক্রেতার পকেটে।

চলতি মৌসুমে টাঙ্গাইলে প্রায় ৯ হাজার হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। জেলার মধুপুর, ঘাটাইল, সখীপুর, কালিহাতীসহ বিভিন্ন উপজেলায় এবার ব্যাপক কলার আবাদ হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না থাকায় ফলনও ভাল হয়েছে। কলার আবাদ করে কেউ কেউ এখন কোটিপতি। তাদের মধ্যে অন্যতম ঘাটাইলের সাগরদিঘীর আব্দুল কাদের। তিনি এবার এক কোটি ২০ লাখ টাকার কলা বিক্রি করেছেন। তার মধ্যে ৫০ লাখ টাকা লাভ হয়েছে। তার মত অনেকেই এখন কোটিপতি। তবে কলা আবাদের লভ্যাংশের সিংহভাগ চলে যাচ্ছে মধ্যসত্বভোগীদের পকেটে।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…