সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলে ছায়াবীথি’র উদ্যোগে সাহিত্যপ্রেমীদের ঈদ পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা

 

 

 

 

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে ছায়াবীথি প্রকাশনীর উদ্যোগে সাহিত্যপ্রেমীদের ঈদ পুনর্মিলনী, নতুন গ্রন্থের মোড়ক উন্মোচন ও গুনীজন সংবর্ধনা দেয়া হয়েছে। টাঙ্গাইল পৌরসভা মিলনায়তনে ৩০ জুন শুক্রবার সন্ধ্যায় ওই অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও কবি বুলবুল খান মাহবুব’কে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর (৫) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন (এমপি)। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংসদ সদস্য হাজেরা সুলতানা (এমপি)। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম খান, ভাসানী কলেজের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা এনামুল করিম শহীদ, মুক্তিযুদ্ধকালীন কোম্পানী কমান্ডার রবিউল আলম গেরিলা, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের (ঢাকা) সদস্য ডা. মো. কায়েম উদ্দিন’সহ অন্যান্য গুনীজন।

Tangail-er-Freedom-Fighter-Bulbul-khan-Mahbub-News-02

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছায়াবীথির সম্পাদক মন্ডলির সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন কোম্পানী কমান্ডার ফেরদৌস আলম রঞ্জু। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছায়াবীথির পরিচালক সাজ্জাদুর রহমান। কোরআন তেলাওয়াতের পর জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরন করে নেন ছায়াবীথি প্রকাশনীর আজীবন সদস্য ও বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল পৌর শাখার সভাপতি মো. রাশেদ খান মেনন (রাসেল)। অনুষ্ঠানে ছায়াবীথি প্রকাশনীর সঙ্গীত একাডেমী শাখার শিল্পীগন সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে দশটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

Tangail-er-Freedom-Fighter-Bulbul-khan-Mahbub-News-03


 

 

 

 

 

 

  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…