সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলে জেলা প্রশাসক শহিদুল ইসলাম ক্ষুদে শিক্ষার্থীদের পুরস্কৃত করেন

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম। এরই ধারাবাহিকতায় মির্জাপুর উপজেলার ৪০ নং সরিষাদাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে "মা সমাবেশে অংশগ্রহণ করেন। টাঙ্গাইলে বিদ্যানুরাগী ও শিশুবান্ধব জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি কোমলমতি শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা অর্জনের পথ সহজ ও আনন্দদায়ক করার জন্য উপস্থিত অভিভাবকদের ও শিক্ষকমন্ডলীর প্রতি আহ্বান জানান। এসময় তিনি মেধাবী ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার প্রদান করেন। এছাড়াও তিনি প্রাথমিক শিক্ষকদের জন্য আয়োজিত বিষয়ভিত্তিক ট্রেনিং এ শিক্ষকদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। এরপর বিদ্যালয় প্রাঙ্গণে পরিবেশবান্ধব বৃক্ষ রোপণ করেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…