সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস" উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে ১৪ ডিসেম্বর শনিবার জেলাসদর পানির ট্যাংক সংলগ্ন বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রদূত যুদ্ধকালীন কাদেরিয়া বাহিনীর বেসামরিক প্রধান আনোয়ার উল আলম শহীদ।

অতিথির হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সুব্রত কুমার সিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মোশারফ হোসেন খান, স্থানীয় সরকারের উপ-পরিচালক শরিফ নজরুল ইসলাম, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আশরাফুজ্জামান স্মৃতি, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার মোঃ আনোয়ার হোসেন, টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খন্দকার জহিরুল হক ডিপটি, ফজলুল হক বীর প্রতীক, ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ বীর বিক্রম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধাগণ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান মেনন (রাসেল)' সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…