সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলে ডলার ক্রয় বিক্রয়ের সাথে জড়িত প্রতারক চক্রের চার সদস্য গ্রেফতার

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল জেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের মধুপুর থেকে ডলার ক্রয় বিক্রয়ের সাথে জড়িত প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে টাঙ্গাইল পুলিশ। টাঙ্গাইল পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেসবিফিং এর মাধ্যমে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলো ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার চাঁনপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. ওয়াসিম ও একই এলাকার মৃত ছমেদ আলীর ছেলে মো. রফিক, মুক্তাগাছা উপজেলার ঘোড়াশাইল গ্রামের মো. ইসরাফিলের ছেলে মো. রাশেদ এবং ফুলবাড়িয়া উপজেলার দেবগ্রাম এলাকার মো. আব্বাস আলীর ছেলে আমিরুল।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শরিফুল ইসলাম জানান টাঙ্গাইলের মধুপুর উপজেলা ও ময়মনসিংহ জেলার মুক্তাগাছা এলাকার সীমান্তবর্তী কিছু এলাকায় বনের ভিতর একটি চক্র দীর্ঘদিন ধরে ডলার কেনা-বেচার কথা বলে মানুষের সাথে প্রতারনা করে আসছিল। তারই ধারাবাহিকতায় গত ৩ মে ওই প্রতারনার শিকার মো. শামীম রেজা মধুপুর থানায় একটি প্রতারণা মামলা ধায়ের করেন। পরে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের নির্দেশে সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল কামরান হোসেনের নেতৃত্বে উপজেলার বাদারবাক এলাকা থেকে ডলার প্রতারনাকালে চার সদস্যকে গ্রেফতার করা করে।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করে ১০ দিনের রিমান্ড আবেদন করবো। সেই সাথে আমরা টাঙ্গাইল জেলা পুলিশ এ চক্রের অনান্য সদস্যদের ধরার চেষ্ঠা অব্যাহত রেখেছি। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারব।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…