সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলে ডিমের খাছির ভিতর থেকে ৬০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে টাঙ্গাইল থানা পুলিশ॥

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল জেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইল জেলা প্রতিনিধি॥ টাঙ্গাইলে ডিমের খাছির ভিতর থেকে ৬০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আজ ১৭ জুলাই মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল থানা পুলিশ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত জানায়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্থাপুর থানার রহনপুর কুড়িতলা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে মো. সেলিম রেজা (২৪) ও একই এলাকার ইলিয়াস আলীর ছেলে রহমত আলী (২৩)।

টাঙ্গাইল মডেল থানার পরিদর্শক (ইন্টিলিজেন্স ও কমিউনিটি) মোশারফ হোসেন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমানের নির্দেশে এসআই আব্দুল কুদ্দুস মৃদা ও শ্যামল হাওলাদারের নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমীর সামনে একটি পিকআপ ভ্যান থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তাদের সাথে থাকা ডিমের খাছির ভিতর থেকে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এ বিষয়ে টাঙ্গাইল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…