সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলে ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে ॥ বর্তমানে হাসপাতালে ভর্তি ৫০ জন

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে ডেঙ্গু রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নতুন করে ১১ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে। ২১ আগস্ট বুধবার হাসপাতালে মোট চিকিৎসাধীন রয়েছে ৫০ জন ডেঙ্গুরোগী।
টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. সদর উদ্দিন জানান, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রনের মধ্যে রয়েছে। হাসপাতালে ভর্তিকৃতদের সু-চিকিৎসার জন্য চিকিৎসকরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। ডেঙ্গু আক্রান্তর সংখ্যা কমে আসছে।

টাঙ্গাইলে জেলায় সর্বমোট ৩৬৪জন ডেঙ্গু রোগী আক্রন্ত হয়ে ভর্তি হয়। এর মধ্যে ২৭৩ জন চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে। ৪১ জন ডেঙ্গুরোগীকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন স্থানান্তর করা হয়েছে। বর্তমানে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৫০জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…