সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
দুর্ঘটনা

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ ও আহত ৭ জন॥ মির্জাপুরে স্বামী-স্ত্রীসহ নিহত ৩

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহি বাসের সাথে অটো রিক্সার সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ ৩জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো দুইজন। তাদেরকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ ৪ আগস্ট রোববার দুপুরে মির্জাপুরের দেওহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- অটোরিক্সার যাত্রী জাহাঙ্গীর হোসেন (৩৫) ও তার স্ত্রী তাসলিমা আক্তার ( ২৮)। তাদের বাড়ি মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের কান্দুলিয়া গ্রামে। নিহত অপরজন অটোরিক্সা চালক মির্জাপুরের বাইমহাটি গ্রামের শরিফুল ইমলাম (৩০) ।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ) মোশারফ হোসেন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে যাত্রীবাহি একটি বাস টাঙ্গাইল যাচ্ছিল অপরদিকে মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে দেওহাটা যাবার পথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার দুই যাত্রী ও চালক মারা যায়। আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে টাঙ্গাইলের ঘাটাইল ও দেলদুয়ারে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত এবং ৫ জন আহত হয়েছে। রোববার ভোররাতে এই দুর্ঘটনা ঘটে। এই নিয়ে জেলায় মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ৫ জনে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…