সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলে দুস্থ অসহায় ও প্রতিবন্ধী পরিবারের মাঝে ভাইস চেয়ারম্যান শামীম আক্তারের ঈদ সামগ্রী বিতরণ

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে ৬০০ টি দুস্থ অসহায় ও প্রতিবন্ধী পরিবারের মাঝে নিজ অর্থায়নে ঈদের উপহার সামগ্রী বিতরণ করলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার। তিনি নিজ অর্থায়নে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬০০ টি দুস্থ অসহায় ও প্রতিবন্ধী পরিবারের মাঝে প্রতিবন্ধী সামাজিক সংস্থার মাধ্যমে এ উপহার সামগ্রী বিতরণ করেন।

বাঘিল ইউনিয়নে ঈদের উপহার সামগ্রী বিতরণ কালে সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার বলেন, টাঙ্গাইল সদর উপজেলায় বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন শ্রেণি-পেশার কর্মহীন অসহায় মানুষদের মাঝে পর্যায়ক্রমে সাধ্যানুযায়ী খাদ্য ও ঈদের উপহার সামগ্রী বিতরণ করছি। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি বিধিনিষেধ মানতে গিয়ে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে ঈদের উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

তিনি আরো জানান, পবিত্র ঈদুল ফিতরের পূর্ব মুহূর্ত পর্যন্ত কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ব্যক্তি উদ্যোগে ঈদের উপহার সামগ্রী ও খাদ্য সহায়তা প্রদান অব্যাহত থাকবে। এছাড়াও টাঙ্গাইল সদর উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের ৩৬ জন মহিলা মেম্বারের মাঝে ঈদের উপহার প্রদান করা হয়।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…