সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলে নানা কর্মসুচির মধ্যদিয়ে আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হকের ৫৪তম মৃত্যু বার্ষিকী পালিত

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে নানা কর্মসুচির মধ্যদিয়ে আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হকের ৫৪তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

আজ ১১ সেপ্টেম্বর বুধবার দিনব্যাপী বিভিন্ন কর্মসুচির অংশ হিসেবে সকালে কালিহাতী উপজেলার কদিম হামজানি এলাকায় শোক র‌্যালি, বিভিন্ন সংগঠনের উদ্যোগে পুস্পস্তবক অর্পন, কবর জিয়ারত, মসজিদে মসজিদে দোয়া মাহফিল ও দুপুরে পটল বাজারে আলোচনা সভার মধ্য দিয়ে তার মৃত্যু বার্ষিকী পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কবি ও সিনিয়র সাংবাদিক আল-মুজাহিদী, শামছুল হক ফাউন্ডেশনের সভাপতি সাইফুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক আবুল কালাম মোস্তফা লাবু সহ শামসুল হকের আত্মীয়-স্বজনগণ।

উল্লেখ্য, শামছুল হক মরহুম মহির উদ্দীন আনছারী সাহেবের বাড়ীতে ১৯৬৫ সালের ১১ সেপ্টেম্বর শনিবার মারা যান। শামসুল হক ১৯১৮ সালের ১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায়। তিনি আওয়ামী লীগের প্রথম এবং তৃতীয় মেয়াদে সাধারণ সম্পাদক ছিলেন।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

 

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…