সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলে পাসপোর্ট অফিসের ১৩ দালালকে কারাদন্ড

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে পাসপোর্ট অফিসের ১৩ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল ১৮ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনিম শাওন এ দন্ডাদেশ দেন। এর আগে বিকেলে টাঙ্গাইল পাসপোর্ট অফিসের আশপাশ থেকে তাদেরকে আটক করা হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন- শহিদুল ইসলাম (৫০), আলাউদ্দিন (৩২), কামরুল হাসান সাগর (২৫), মো. শাহিন (৪৫), আব্বাস উদ্দিন (৬০), মজনু খান (৫২), আবু সাঈদ (৩২), ইবনে সাঈদ (৫০), হারুনুর রশিদ (৪৮), শাহিন মিয়া (৩৫), তোতা মিয়া (৫০), মজিবর রহমান (৫০) এবং সায়মন আহমেদ বিপ্লব (৩৮)। দন্ডপ্রাপ্তদের বাড়ি টাঙ্গাইলের বিভিন্ন স্থানে।

এ ব্যাপারে জেলা গোয়ান্দা পুলিশের (ডিবি) এসআই আশরাফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাসপোর্ট অফিসের আশপাশ থেকে তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেন। দন্ডপ্রাপ্তরা দীর্ঘদিন ধরে পাসপোর্স অফিসের লোকদের সাথে গোপনে লিয়াজো করে দালালি করে আসছিল।

এ অভিযানে সহযোগিতা করেন জেলা গোয়ান্দা পুলিশ (ডিবি)।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…