সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলে পুলিশী বাধায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

 

 

বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারাদণ্ডাদেশ দেয়ার প্রতিবাদ ও তাঁর মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা বিএনপি।

মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, দুপুরে শহরের ভিক্টোরিয়া রোডস্থ জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই বিক্ষোভ সমাবেশ করে বিএনপির নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ সামসুল আলস তোফা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছাইদুল হক ছাদু, সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, জিয়াউল হক শাহীন, যুগ্ম-সম্পাদক আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুর রহমান শফিকসহ জেলা, পৌর ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতী দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…