সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলে প্রেসক্লাব কর্তৃক তথ্য মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহারকে সংবর্ধনা

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইল প্রেসক্লাবে তথ্য মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার কে সংবর্ধনা দিয়েছে সাংবাদিকরা। টাঙ্গাইল প্রেসক্লাব কর্তৃক ১৩ জানুয়ারি সোমবার দুপুরে বঙ্গবন্ধু অডিটোরিয়াম এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধিত অতিথি তথ্য মন্ত্রনালয়ের সচিব কামরুন নাহার বলেছেন, তথ্য মন্ত্রনালয় গুজব প্রতিরোধে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার রুপকার। তিনি ঘোষনা দিয়েছেন ২০৪১ সালে বাংলাদেশ হবে উন্নত বিশ্বের একটি দেশ। সেই দেশে রুপান্তর করতে হলে সংবাদকর্মীদেরও সেরকম চেঞ্জ লাগবে। সৎ ও যোগ্য সাংবাদিক লাগবে।

তাদের জীবনযাত্রার মানও উন্নত করতে হবে। সে লক্ষেই কাজ করছে সরকার। বর্তমান সরকার সাংবাদিক বান্ধব সরকার। তিনি আরো বলেন, মুজিব বর্ষের সকল কার্যক্রমের প্রচারনা সাংবাদিকদের তুলে ধরেতে হবে। কর্মসুচী গুলো মিডিয়ার মাধ্যমে সবাইকে জানাতে হবে। বাল্য বিয়ে বন্ধ, নারী নির্যাতন প্রতিরোধ, নারী শিক্ষা ও সরকারের শিশুবান্ধব যেসব কর্মসুচীগুলো রয়েছে তা জনগনের মাঝে তুলে ধরতে হবে।

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোছা: মোস্তারী কাদেরী, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী জাকেরুল মওলা'সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ। সংবর্ধনা শেষে তথ্য সচিব টাঙ্গাইল প্রেসক্লাব ভবন পরিদর্শন করেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…