সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে ৭দিন ব্যাপী বৃক্ষ মেলা ও ফল প্রদর্শনী শুরু॥

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

‘সবুজে বাঁচি সবুজে বাঁচাই নগর-প্রাণ-প্রকৃতি সাাজাই’Ñ এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ৭দিন ব্যাপী বৃক্ষ মেলা ও ফল প্রদর্শনী শুরু হয়েছে। ৩০ জুলাই সোমবার সকালে শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুণরায় শহীদ স্মৃতি পৌর উদ্যানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসনের সমন্বয়ে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত বৃক্ষ মেলা ও ফল প্রদর্শন অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন অনুষ্ঠানের সভাপতি টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাক, বিএডিসি’র যুগ্ম পরিচালক (সার) শহিদুল্লাহ শেখ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল রহমান, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ সহ অন্যান্য সুধীজন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ হারুন-অর- রশিদ। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। মেলায় বিভিন্ন প্রজাতির ৩২টি স্টল রয়েছে। আয়োজকগণ জানান মেলাটি ৫ই আগস্ট পর্যন্ত চলবে। মেলায় প্রতিদিন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…