সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলে বাসের সঙ্গে সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৮

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের কালিহাতীতে বাস- ট্রাক মুখোমুখী সংর্ঘষে ট্রাকচালক নিহত হয়েছেন। এ দূর্ঘটনায় ৮ জন আহত হয়েছেন। আজ সোমবার ভোরে টাঙ্গাইলে কালিহাতী উপজেলার সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক আইয়ুব হোসেন (৩২) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ভোগদহ গ্রমের তজিবুর রহমানের ছেলে ।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আছাবুর রহমান বলেন, সোমবার ভোরে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস কালিহাতী উপজেলার সল্লা এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখী সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক নিহত হয় ও ৮ জন আহত হয়। আহতদের চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়, এছাড়া অন্য দুইজন চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…