সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলে বিএনপি’র একাংশের বিক্ষোভ

বিশেষপ্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইল জেলা বিএনপির বর্তমান কমিটিকে অযোগ্য, পরিবার কেন্দ্রিক, আজ্ঞাবহ, অপরিপক্ক, বর্তমান আওয়ামী সরকারের এজেন্ট দ্বারা আখ্যা দিয়ে ও এই কমিটি বাতিলের দাবি ও জেলা বিএনপির শীর্ষ চার নেতার বহিস্কার আদেশ বাতিলের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির একাংশের নেতা-কর্মীরা ।

সোমবার (০৯ অক্টোবর) সকালে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিল শেষে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে এসে পথসভার আয়োজন করা হয়।

পথসভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক যুগ্ম সম্পাদক কাজী শফিকুল ইসলাম লিটন, দেওয়ান শফিকুল ইসলাম, টাঙ্গাইল জেলা যুবদলের সভাপতি আহমেদুল হক শাতিল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন প্রমুখ ।

এসময় উপস্থিত ছিলেন সাবেক টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক খান নিক্সন, আনিছ চৌধুরি, সাবেক কেন্দ্রীয় কমিটির ছাত্রদলের সহ-সভাপতি তরিকুল ইসলাম ঝলক, টাঙ্গাইল সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসনাত শিল্পী, টাঙ্গাইল শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, করটিয়া সাদত কলেজের সাবেক জিএস বাবুল মিয়া, সাবেক ছাত্র নেতা শফিকুল ইসলাম শফি, টাঙ্গাইল জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, যুবদল নেতা মিজানুর রহমান সাজুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও এর বিভিন্ন অঙ্গসংগঠণের নেতাকর্মীরা।

 

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…