সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উদযাপন

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে নানা কর্মসুচীর মধ্যদিয়ে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উদযাপিত হয়েছে। ১৭ মে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসনের আয়োজনে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।

শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে টেলিকমিউনিশেন্স সার্ভিসের ভুমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আশরাফুর মমিন খান এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ’সহ সংশ্লিস্ট কর্মকর্তাগণ। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল গাজী শাহেদ আনোযার ও বিটিসিএল এর উপ বিভাগীয় প্রকৌশলী সফিজ উদ্দিন।

শোভাযাত্রা ও সেমিনারে সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ’সহ সকল শ্রেনী-পেশার মানুষ অংশগ্রহন করে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…