সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলে বিশ্ব ভালবাসা দিবসে ফ্রেন্ডশিপ স্কুলের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে বিশ্ব ভালবাসা দিবসে সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপ স্কুলের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। আজ ১৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার জেলা পরিষদ সংলগ্ন বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ফ্রেন্ডশীপ স্কুলের প্রতিষ্ঠাতা সাংবাদিক জুয়েল আহমেদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল পৌর শাখার সভাপতি সাংবাদিক মোঃ রাশেদ খান মেনন (রাসেল)’সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অবিভাবক ও শিশু শিক্ষার্থীরা।

টাঙ্গাইলে ফ্রেন্ডশিপ স্কুল বাংলাদেশ ২০১২ সালে শুরু হয়েছিলো মাত্র ২৯ জন শিশু নিয়ে। এখন টাঙ্গাইলে ফ্রেন্ডশিপ স্কুলের ৪ টি শাখায় প্রায় ৫শতাধিক সুবিধাবঞ্চিত হত দরিদ্র, এতিম শিশু বিনা বেতনে পড়ালেখা করার সুযোগ পাচ্ছে।

একদিন সমগ্র বাংলাদেশে সুবিধাবঞ্চিত শিশুদের কাছে পৌছে যাবে এই শিক্ষাসেবা এই স্বপ্ন নিয়ে স্কুলটি প্রতিষ্ঠিা করেন সাংবাদিক জুয়েল আহমেদ।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…