সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলে বেকার যুবদের জন্য ১১ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে বাংলা জার্মান সম্প্রীতি (বিজিএস) এর আয়োজনে বেকার যুবক ও যুব মহিলাদের জন্য ১১ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ৫ আগস্ট সোমবার সকালে দেওলা প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিএস-এর নির্বাহী পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম। বিজিএস-এর নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক আনিসুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক জহুরুল ইসলাম, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক হাবিবুর রহমান, মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার জোবায়ের সিদ্দিক, বিজিএস প্রোগ্রাম ম্যানেজার মো. জোবায়ের সিদ্দিক, বিজিএস প্রিন্সিপাল রফিকুল ইসলাম, ট্রেনিং অফিসার সুর্বণা দাস প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শেড প্রজেক্ট কো-অর্ডিনেটর বিজিএস মো. আবু হাসান।

এসময় জেলার বিভিন্ন এলাকার বেকার যুবকদের মধ্যে ব্যবসা সহায়তার জন্য ২০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…