সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলে ব্যবসায়ী হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বাবা ছানোয়ার হোসেন এর হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্ট্রান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ছোট্ট দুইশিশু ও স্ত্রীসহ এলাকাবাসী।

টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়ার রোডে ৪ নভেম্বর সোমবার সকালে ভিক্টোরিয়া রোড ব্যবসায়ী মালিক সমিতির আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিহতের ছেলে পঞ্চম শ্রেণি পড়ুয়া মুশফিকুর রহমান কথন বলেন, আমার বাবা এক বছর ধরে নাই, সবার বাবা স্কুলে আসে আমার বাবা আসে না। সবাই বলে আমার বাবাকে নাকি মেরে ফেলছে। আসামীরা আমাদের হুমকি দেয়। বাড়ির সামনে দিয়ে তাদের যাতায়াত করতে দেখে আমার খুব কষ্ট হয়। পুলিশ তাদের ধরেনা, বিচার করেনা।

মানববন্ধনে নিহত ছানোয়ার হোসেন ছেলে ও স্ত্রী আসামীদের অতিদ্রুত আইনের আওতায় এনে শান্তির দাবি জানান।

উল্লেখ্য, গত বছরের ৩১ অক্টোবর ছোটদের ঝগড়াকে কেন্দ্র করে নগর জালফৈ এলাকায় মারামারির ঘটনায় এই হত্যাকান্ড ঘটে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…