সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলে ব্লাস্টের কার্যক্রম নিয়ে কোর্ট স্টাফদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিনামূল্যে আইনী সহায়তা প্রদানকারী মানবাধিকার সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) টাঙ্গাইল ইউনিটের কার্যক্রম নিয়ে কোর্ট স্টাফদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইল জেলা ও দায়রা জজের এজলাসে ২৫ ফেব্রুয়ারী সোমবার বিকালে ওই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিট্রেট মোঃ মোয়াজ্জেম হোসেন।

ব্লাস্ট টাঙ্গাইল ইউনিট পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাকী মিয়ার সভাপতিত্বে কোর্ট স্টাফগন অংশগ্রহন করেন। সভা সঞ্চালনায় ছিলেন ব্লাস্টের সমন্বয়কারী অ্যাডভোকেট খঃআমিনা রহমান। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) টাঙ্গাইল ইউনিটের এডমিন অফিসার শিক্ষানবীশ আইনজীবী মোঃ রাশেদ খান মেনন (রাসেল)।

আয়োজকগণ ওই সভায় বলেন, অসহায় আবেদনকারীদের ২০১৮ সালে বিনামূল্যে আইনী সহায়তায় সালিস ও মামলার মাধ্যমে ৫৪,৪৮,৫০০/- চুয়ান্ন লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশত টাকা অর্থ আদায় করে দেয়া হয়েছে। এছাড়াও এই সংস্থা আন্তর্জাতিক নারী দিবস, লিগ্যাল এইড ডে, মানবাধিকার দিবস, রানা প্লাজা ডে, তাজরিন গার্মেন্টস ট্রাজেডী ডে, নারী পক্ষ’সহ বিভিন্ন জাতীয় দিবসে অংশগ্রহন করে থাকে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…