সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬ মাদক সেবীর কারাদন্ড

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের পৌর এলাকার কান্দাপাড়ায় জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬ মাদক সেবীকে কারাদন্ড প্রদান করা হয়েছে। টাঙ্গাইল র‌্যাব ১২সি পি সি ৩ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলামসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল করিম ও শাহনুর জামান এর নেতৃত্বে পারদিঘুলিয়া এলাকায় এ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ০৬ জন মাদক সেবীকে ৩০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের প্রত্যেককে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

এসময় মাটির নিচে ৩০/৩৫ লিটারের ড্রাম দিয়ে তৈরী ১৮ টি মদের হাউজ ও মদ তৈরীর অন্যান্য সরঞ্জামাদী ধ্বংস করা হয়। কারাদন্ড প্রাপ্ত আসামিরা হলেন, টাঙ্গাইল পৌর এলাকার সাবালিয়ায় প্রয়াত রবীন্দ্র সাহার ছেলে মানিক সরকার (৪৬), ভূঞাপুর উপজেলার কাগমারীপাড়া গ্রামের মোঃ আব্দুল মজিদের ছেলে আব্দুস সাত্তার (২৮), গোপালপুর উপজেলার মজিদপুর গ্রামের সামসু সরকারের ছেলে দুলাল সরকার (২৮), নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চর আহম্মদপুর গ্রামের আবু তাহেরের ছেলে মোঃ শাহিন (২৬), টাঙ্গাইল পৌর এলাকার কাগমারা আব্দুল এর ছেলে আনোয়র হোসেন (২৪) ও কলেজপাড়াস্থ কাজী লিটনের ছেলে সবুজ (৩০)।

এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল করিম জানান মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে গ্রেফতারকৃত প্রত্যেক মাদক সেবীকে ৬ মাসের করে কারাদন্ড দেয়া হয়েছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…