সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলে মহিলা সমাবেশে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে তথ্য প্রতিমন্ত্রী এডভোকেট তারানা হালিম বলেছেন, আজকে আমরা যে সাফল্যের ভিত্তির উপর দাড়িয়ে আছি, তার প্রতিটি স্তম্ভ স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে রোপন করে গেছেন। আমরা বঙ্গবন্ধুর কাছে ঋনী হয়ে আছি। যারা ৭১ এ বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে জীবনবাজী রেখে মুক্তিযুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছেন তাদেও কাছেও ঋনী হয়ে আছি। আমাদেরও ঋন শোধ করতে হবে, এজন্য শেখ হাসিনাকে বারবার দেশ সেবার সুযোগ দিতে হবে। তা না হলে আমাদের দেশের উন্নয়নের চাকা আবার পেছন দিকে ঘুরতে শুরু করবে।

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি বাজারে ২৮ আগস্ট মঙ্গলবার বিকেলে তথ্য মন্ত্রনালয়ের গন যোগাযোগ অধিদপ্তর ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে গ্রামীন জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণ হচ্ছে। আগে আমাদের দেশের নারীরা অবহেলিত ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়েদের উপবৃত্তি, নারীদের বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ সকল ধরনের সহযোগিতা করে আসছে। আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ সরকার শুধু কথা দেয় না, কথা রাখে। তাই আগামীতেও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
জেলা প্রশাসক খান মোঃ নূরুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিবলী সাদিক, সহ-সভাপতি হাবিবুর রহমান, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ প্রমুখ।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও ডিজিটাল বাংলদেশ বিষয়ে প্রশ্নোত্তর পর্বের বিজয়ী মহিলাদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য প্রতিমন্ত্রী।
বিভিন্ন শ্রেনী পেশার নারী-পুরুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…