সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলে মাদক সেবনের অপরাধে ১১ জনকে কারাদন্ড ও অর্থ দন্ড প্রদান

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইল জেলা প্রতিনিধি॥ টাঙ্গাইলে মাদক সেবনের অপরাধে দুইজনকে নগদ ৫ হাজার টাকা অর্থদন্ডসহ ১১ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

২ জুলাই সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যেিজস্ট্রট আঃ করিমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস এবং র‌্যাবের সহায়তায় সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালানো হয়। এই অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ২৬ ধারায় বিনাশ্রম কারাদন্ড এবং অর্থ দন্ড প্রদান করা হয়।

এদের মধ্যে মোঃ তানসেল (৪০), পিতাঃ মৃত খন্দকার মোজাম্মেল এবং মোঃ ফরহাদ (৩৫), পিতাঃ নৈমউদ্দিন কে ৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। শামীম আল মামুন (৪০), পিতাঃ: মোঃ হাবিবুর রহমান, মো. দুলাল (৪০), পিতাঃ মৃত অমর আলী, মো. সবুজ মিয়া (২৫), পিতাঃ মৃত আনসার আলী, মো. ছানোয়ার হোসেন (২৭), পিতাঃ মোঃ আমজাদ আলী, মোঃ হাবিবুর রহমান (৬৯), পিতাঃ মৃত দানেশ আলী, মোঃ নজরুল ইসলাম (৭০), পিতাঃ আনছু তালুকদারকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। মোঃ সমিজ উদ্দিন (৩২), পিতাঃ মৃত আকবর অলীকে দুই মাস এবং মোঃ জহিরুল ইসলাম (৩৫), পিতাঃ ফজলুল হক ও মোঃ নজরুল ইসলাম (৩৭), পিতাঃ মৃত আহম্মেদ আলী কে তিন মাসের বিনাশ্রম কারদন্ড দেওয়া হয়।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…