সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

"টাঙ্গাইলে যানজট মুক্ত সড়ক-মহাসড়কের দাবিতে সম্মিলিত সামাজিক আন্দোলনের মানববন্ধন"

সাজ্জাদ খোসনবীশ, টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

'সড়ক-মহাসড়ক যানযটমুক্ত, নিরাপদ ও আনন্দময় পথ যাত্রা'র দাবীতে সম্মিলিত সামাজিক আন্দোলন, টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

দাবি দিবস উপলক্ষে ২জুন শনিবার টাঙ্গাইল প্রেসক্লাব চত্ত্বরে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের সঙ্গে একযোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঈদকে সামনে রেখে সাধারন মানুষের নির্বিঘ্ন যাত্রা ও ভোগান্তি দূর করতে সম্মিলিত সামাজিক আন্দোলনের পক্ষথেকে সরকারের প্রতি জোর দাবী জানানো হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক শাহ্ জনির পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন 'সম্মিলিত সামাজিক আন্দোলন' টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মুহাঃ সাজ্জাদুর রহমান খোশনবীশ, টাঙ্গাইল জেলা শিল্পী কল্যাণ সমিতির সভাপতি ফিরোজ আহমেদ বাচ্চু, নিসচা সভাপতি আব্দুল্লাহ আল ঝান্ডা, ভাসানী পরিষদের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম, সম্মিলিত সামাজিক আন্দোলন' টাঙ্গাইল জেলা শাখা সহ সভাপতি সাইদুল ইসলাম মিন্টু, সমাজসেবা সম্পাদক ফিরোজ শাহী, শহর শাখার সাধারণ সম্পাদক মনজুর হোসাইন মিঠু, সহ-সভাপতি আবু বকর সিদ্দিকী বাবু, সহ-সভাপতি গোলাম রাব্বানি, ১ নং ওয়ার্ডের সভাপতি সাদমান সাদসহ অন্যান্য নেতৃবৃন্দ। মানববন্ধনে উপস্থিত বক্তাগণ বলেন, অব্যাহত যানজটে নাকাল দেশবাসী। এই ভোগান্তি থেকে দেশবাসী পরিত্রান চায়।টাঙ্গাইল জেলাসহ সারাদেশে যানযটমুক্ত সড়ক-মহাসড়ক বাস্তবায়নের লক্ষে তারা সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…