সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলে রেড ক্রিসেন্ট সোসাইটির পূর্বাভাস ভিত্তিক ফাইন্যান্সিং প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত॥

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের উদ্যোগে পূর্বাভাস ভিত্তিক ফাইন্যান্সিং প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জার্মান রেড ক্রস ও আমেরিকা রেড ক্রোস সোসাইটির সহযোগিতা শহরের রেজিস্ট্রি পাড়া বুরো এর সভা কক্ষে ২২ জুলাই রবিবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসন্ট সোসাইটির উপ-পরিচালক মো. জিয়াউল আহ্সান, জার্মান রেড ক্রিসেন্ট সোসাইটির সিনিয়র কর্মকর্তা মমতাজ উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রেড ক্রিসেন্টে কার্যকরী সদস্য সুভাষ চন্দ্র সাহা, কেন্দ্রীয় কমিটির সদস্য রবিন্দ্র মোহন সাহা, রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের সাধারণ সম্পাদক এম. এ রৌফ, কার্যকরী সদস্য সালাউদ্দিন হায়দার প্রমুখ।

অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস বিষয়ে আলোচনায় বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের বিষয়ে তথ্য সংগ্রহের কৌশল সম্পর্কে আলোচনা করা হয়। আলেনাচকগণ জানান, আগামী বৃহস্পতিবার টাঙ্গাইলে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ শত পরিবারের মাঝে নগদ এক হাজার টাকা করে বিতরণ করা হবে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…