সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলে রেড ক্রিসেন্ট সোসাইটি উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রদের মাঝে নগদ ৪৫ লাখ টাকা বিতরণ

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে বন্যায় ক্ষতিগ্রস্থ এক হাজার পরিবারের মাঝে নগদ অর্থ ও সবজি বীজ বিতরন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিট।

টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে আজ ৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ম্যানেজিং বোর্ড সদস্য রবিন্দ্র মোহন সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: শহীদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো: আহাদুজ্জামান মিয়া, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের সেক্রেটারী এম এ রৌফ, জার্মান রেড ক্রসের প্রতিনিধি হাসিবুল ইসলাম, মো: আনোয়ারুল আবেদিন, জেলা ইউনিট অফিসার এটিএম জিয়াউল আহসান প্রমুখ।

পরে বন্যায় ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকে সাড়ে ৪ হাজার টাকা করে ৪৫ লাখ টাকা এবং সবজি বীজ বিতরণ করেন অতিথিরা।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…