সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলে লৌহজং স্পোর্টিং ক্লাবের উদ্যোগে প্রীতি হাডুডু খেলা অনুষ্ঠিত

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইল পৌর এলাকার ২নং ওয়ার্ডের এসপি পার্ক সংলগ্ন এলাকায় লৌহজং স্পোর্টিং ক্লাবের উদ্যোগে প্রীতি হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষে ও গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে ২০ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে এ খেলার আয়োজন করা হয়। খেলায় ধূলের চর একতা যুব সংঘকে হারিয়ে লৌহজং স্পোর্টিং ক্লাব জয়লাভ করে। উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন।

বিশিষ্ট সমাজ সেবক মনিরুজ্জামান মিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এলাকার মুরুব্বী মজনু মিয়া, মো.মোকাদ্দেস মিয়া ইমান আলী, মজনু মিয়া, বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল পৌর শাখার সভাপতি মোঃ রাশেদ খান মেনন (রাসেল), সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান সোনা, মাসুদুল হক ও ফরিদ আহমেদ। খেলার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন লৌহজং স্পোর্টিং ক্লাবের সভাপতি ইসমাইল হোসাইন, সহ-সভাপতি ফরিদ মিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হাসান, যুগ্ম সম্পাদক মহিদুল ইসলাম মানিক, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ’সহ আয়োজকগণ। শেষে খেলোয়ার মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…