সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলে শিক্ষক ও কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বেসরকারী শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট এর জন্য ১০% কর্তনাদেশের প্রজ্ঞাপন বাতিল এবং মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবীতে টাঙ্গাইলে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে জেলা শিক্ষক-কর্মচারীবৃন্দ। এ উপলক্ষে ৩০ এপ্রিল মঙ্গলবার সকালে নিরালা মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখা এ কর্মসূচীর আয়োজন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ শামীম আল মামুন জুয়েল, স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক মীর মনিরুজ্জামান, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম রব্বানী, উপদেষ্টা মীর মোঃ আশরাফ হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমূখ। তারা কেন্দ্রীয় কর্মসূচী মোতাবেক প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবরে অতিরিক্ত নির্বাহী ম্যাজিেেষ্ট্রট মোঃ আল মামুন এর মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, শিক্ষক কল্যাণ ট্রাস্টের সভাপতি আব্দুল হাকিম, সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন। এছাড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দ এ কর্মসূচিতে অংশগ্রহন করেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…