সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আইন আদালত

টাঙ্গাইলে আইটিসিএল ও এসডিএস এর চেয়ারম্যান সিরাজী আটক

বিশেষ প্রতিনিধি(টাঙ্গাইল) । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বুধবার(১৭ মে) রাত সাড়ে ১০টায় ডিবি পুলিশ একটি দল টাঙ্গাইলের সদর উপজেলা আশেকপুর বাইপাস এলাকায় অভিযান চালিয়ে আইটিসিএল ও এসডিএস এনজিও’র চেয়ারম্যান ইসমাইল হোসেন সিরাজীকে(৬৮) আটক করে।

বৃহস্পতিবার(১৮ মে) দুপুরে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের(ডিবি) অফিসার ইনচার্জ অশোক কুমার সিংহ জানান, ৪টি সাজা পরোয়ানা ও ৬টি জিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ইসমাইল হোসেন সিরাজীকে গ্রেপ্তার করা হয়।

ইসমাইল হোসেন সিরাজী টাঙ্গাইল থেকে পরিচালিত আইটিসিএল ও এসডিএস নামক দুটি এনজিও’র চেয়ারম্যান ছিলেন। তিনি টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের ধুলবাড়ী গ্রামের মরহুম সবুর প্রামানিকের(সুকুরুদ্দি) ছেলে।

তার বিরুদ্ধে বিজ্ঞ যুগ্ম দায়রা জজ ঢাকা সিআর ২৫৭৩/১২, বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত টাঙ্গাইল জিআর ৩৫০(০২)০২, টাঙ্গাইল ০৯(০৮)০২ জিআর ৮৫(০৫)০৩, টাঙ্গাইল ০৭(০৩)০৩, দেলদুয়ার ০৮ জিআর ৮৪/০৯ সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা এবং দেলদুয়ার ১১(১১)০৮ জিআর ১১৯১/০৮, ভূয়াপুর ০৩(০৩)০৯ জিআর ১৩১/০৯, টাঙ্গাইল থানার মামলা নং ৩৯(০৮)০২ জিআর ৪০২/০২, মামলা নং ০৯(০৮)০২, ঘাটাইল ২০(১১)০৯ জিআর ৯২৭/০৯ এবংটাঙ্গাইল ৩৬(১১)০৮ জি আর ১১৪০/০৮ গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

উল্লেখ্য, গত শনিবার(১৩ মে) আইটিসিএল ও এসডিএস নামক এনজিও’র চেয়ারম্যান ইসমাইল হোসেন সিরাজীকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ করা হয়েছে বলে তার স্ত্রী রুবাইয়া ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি করেন।


 

 

  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

বিভাগীয় খবর

টাঙ্গাইলে ৭৮ লাখ টাকা ডাকাতি, মূলহোতা সাগর বাড়ই ঢাকা থেকে গ্রেপ্তার

মো. সোহেল রানা, টাঙ্গাইল: টাঙ্গাইলে প্রাইভেটকারে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মূলহোতা সাগর বাড়ইকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৫ মে) সকাল…