সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা রোধে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা রোধকল্পে সড়ক নিরাপত্তা বিষয়ে গণ সচেতনতা বৃদ্ধিমূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের কার্যালয় থেকে ২৪ জুন সোমবার সকালে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিশু একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো: শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: শফিকুল ইসলাম, টাঙ্গাইল জেলা বাস কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি খন্দকার আহসানুল হক পিটু, টাঙ্গাইল জেলা বাস কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক রাশেদুর রহমান তাবিব প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ টাঙ্গাইল সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি) মো: আবু নাঈম। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার পেশাদার ও অপেশাদার চালক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…