সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলে সড়ক নিরাপত্তা ও জনসচেতনতাবৃদ্ধির লক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

“সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি” শ্লোগানকে সামনে নিয়ে সড়ক নিরাপত্তা ও জনসচেতনতাবৃদ্ধির লক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ মে সোমবার টাঙ্গাইল জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) উদ্যোগে এ কর্মসূচীর আয়োজন করা হয়।

টাঙ্গাইল প্রাইমারি ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরিফুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) টাঙ্গাইল সদর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) মো. আবু নাঈম।

এসময় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. বালা মিয়া, জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন সহ অন্যান্যরা।
এসময় টাঙ্গাইল জেলার বিভিন্ন শ্রমিক সংগঠন, সামাজিক সংগঠন, প্রশাসনের কর্মকর্তারা উপস্তিত ছিলেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…