সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আইন আদালত

টাঙ্গাইলে ১১শ ২০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার।

শফিকুল ইসলাম, টাঙ্গাইল সদর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে ১১শ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী নিখিল ভৌমিক(৫০)কে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। তিনি টাঙ্গাইল শহরের বড় মসজিদ রোডস্থ প্রয়াত শম্ভু ভৌমিকের ছেলে।

বুধবার(১০ মে) দুপুরে প্রেসবিফ্রিংয়ে টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার(৯ মে) রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার শিবনাথ স্কুলের সামনে থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী নিখিল ভৌমিককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার শরীরে তল্লাসি চালিয়ে ১১শ২০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় আরো দুইটি মাদক নিরোধ আইনের মামলা রয়েছে বলেও জানান (ওসি) নাজমুল হক ভুইয়া।

 

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

আইন আদালত

সাবেক গৃহায়ণমন্ত্রী মোশাররফ হোসেন কারাগারে

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আদালতের মাধ্…

আইন আদালত

সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা নিয়ে রিটের আদেশ রবিবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের জন্য গাছ কাটা বন্ধ রাখার নির্দেশনা চেয়ে করা রিটের ওপর শুনানি শ…