সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলে ৩ দিনব্যাপী ৪র্থ উন্নয়ন মেলা উপলক্ষে জেলা প্রশাসনের সাংবাদ সম্মেলন

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

“উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে সারাদেশের মতো টাঙ্গাইলেও আগামীকাল থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ৪র্থ উন্নয়ন মেলা। এ উপলক্ষে আজ ৩ অক্টোবর দুপুরে জেলা প্রশাসকের সভা কক্ষে সাংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা প্রশাসন।
সাংবাদ সম্মেলনে জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন জানান, আগামীকাল সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিন দিনব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরআগে সকাল নয়টায় তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন করবে।
টাঙ্গাইল কালেক্টরেট মাঠে অনুষ্ঠিতব্য উন্নয়ন মেলায় জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের ১০৫টি স্টল অংশ নেবে। প্রতিদিন উন্নয়ন চিত্র প্রদর্শন, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
সাংবাদ সম্মেলনে জেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…