সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইল ছাত্রদল নেতার মৃত্যু বার্ষিকী পালিত

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুর রউফ-এর ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ড ঝাউবন রেস্টুরেন্টে জেলা ছাত্রদল দোয়া মাহফিলের আয়াজন করেন।

এসময় জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নুরুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি কৃষিবিদ সামছুল আলম তোফা, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপি’র সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, যুগ্ম সাদেকুল আলম খোকা, জিয়াউল হক শাহীন, মাহমুদুল হক সানু, সাংগঠনিক সম্পদক শফিকুর রহমান শফিক, প্রচার সম্পাদক একেএম মনিরুল হক মনির, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সৈয়দ মনিরুজ্জামান জুয়েল।

এছাড়াও জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে নিহত আব্দুর রউফ এর বিদেহী আত্বার শান্তি কামনা করে দোয়া করা হয়।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…