সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

টাঙ্গাইল জেলা নির্মান প্রকৌশল শ্রমিক ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠিতঃ সভাপতি বিপ্লব, সম্পাদক হারুন

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে জেলা নির্মান প্রকৌশল শ্রমিক ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। কমিটিতে মাহমুদুর রহমান খান বিপ্লবকে সভাপতি এবং হারুনুর রশিদ হারুনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

২৩ আগস্ট শুক্রবার বিকেলে শহরের ভিক্টোরিয়া রোডের শামসুর রহমান খান মার্কেটের তৃতীয় তলায় সংগঠনের প্রধান কার্যালয়ে ৩ বছর মেয়াদী নতুন এই কমিটির নাম ঘোষণা করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইলে জেলা নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা আব্দুস সবুর খান বীরবিক্রম, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি।

অনুষ্ঠান পরিচালনা করেন টাঙ্গাইলে জেলা নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার উদয় লাল গৌড়।
কমিটিতে মাহমুদুর রহমান খান বিপ্লবকে সভাপতি এবং হারুনুর রশিদ হারুনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া কার্যকরী সভাপতি পদে শামসুল হক, সহ-সভাপতি পদে বাদশা মিয়া, মো. সোলায়মান, আরজু মিয়া, রাজ বাহদুর, জালাল উদ্দিন; যুগ্ম-সম্পাদক পদে ওমর আলী, সহ-সাধারণ সম্পাদক পদে সুমন মিয়া, শুকুর মামুদ, মো. কাশেম; সাংগঠনিক সম্পাদক পদে আমিনুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক পদে আবুল হোসেন, প্রচার সম্পাদক পদে ওসমান শেখ, সহ-প্রচার সম্পাদক পদে সফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক বাবলু মিয়া, কোষাদক্ষ মাজেদুর রহমান, সহ-কোষাদক্ষ কদুস মিয়া, ক্রীড়া ও সাহিত্যিক সম্পাদক মো. ফারুক, ধর্ম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান।

এছাড়া কার্যকরী সদস্যরা হলেন দানেশ মিয়া কালু, চাঁন মিয়া, ছানোয়ার হোসেন, দুলাল মিয়া, সোনা মিয়া, তুহিন আনছারী, মোখলেছুর রহমান অন্তর, শাহাদত মিয়া, কোরবান মিয়া।

নতুন এই কমিটি ঘোষণা সময় সংগঠনের নতুন এবং সদ্য বিদায়ী নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটি ঢাকার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ঢাকায় বসবাসরত টাঙ্গাইল জেলার মানুষের সংগঠন "টাঙ্গাইল সোসাইটি, ঢাকা" ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। রাজধান…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…