সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইল প্রেসক্লাবে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে ১ ফেব্রুয়ারি শনিবার সকালে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তরের জেলা প্রতিনিধি জাফর আহমেদ। যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি আব্দুর রহমানের সভাপতিতে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের এমপি জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের এমপি তানভীর হাসান ছোট মনির, এলজিইডি'র প্রধান নির্বাহী প্রকৌশলী গোলাম আজম, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউর রহমান রেজা, শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর ও টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…