সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইল মধুপুরে দরিদ্র শীতার্ত গারো সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক শহীদুল ইসলাম

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের জেলার মধুপুর উপজেলার হতদরিদ্র শীতার্ত গারো সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক মো: শহীদুল ইসলাম।

টাঙ্গাইলের মধুপুরে জাতীয় উদ্যানে ৮ জানুয়ারি বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত দোখলা রেস্ট হাউস পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম সন্ধ্যায় উপজেলায় বসবাসকারী ক্ষুদ্র-নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠি গারো সম্প্রদায়ের রাজা প্রয়াত পরেশ চন্দ্র মৃ এর বাড়ীতে যান। ওই পরিবার ও বাড়ির আশেপাশে বসবাসকারী গারোদের সাথে কুশলাদি বিনিময় করেন। রাতে তিনি শোলাকুড়ি ইউনিয়নের জয়নাতলী ও বিদুরিয়া এলাকায় হতদরিদ্র শীতার্ত গারো সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ করেন। পথিমধ্যে তিনি বিভিন্ন গারো বাড়ীতে গিয়ে তাদের দৈনিন্দিন কার্যক্রম ও জীবনযাত্রার মান পরিদর্শন করেন।

এসময় উপস্থিতি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, মধুপুর, টাঙ্গাইল; সহকারী কমিশনার (ভূমি), মধুপুর, টাঙ্গাইল; জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, টাঙ্গাইল; জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত শিক্ষানবিশ সহকারী কমিশনারবৃন্দ, সহকারী বন সংরক্ষক, মধুপুর; শোলাকুড়ি ইউনিয়নের বর্তমান ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য ১৯৭১ সালের ১৮ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ মধুপুর জাতীয় উদ্যানের দোখলা রেস্ট হাউজে অবস্থান করেন এবং মধুপুর বনাঞ্চল সংরক্ষণ ও উন্নয়নে দিক নির্দেশনা প্রদান করেন। এরপর বঙ্গবন্ধু গারো সম্প্রদায়ের রাজা পরেশ চন্দ্র মৃ এর বাড়িতে যান এবং তাদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…