সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইল সদর উপজেলায় বাংলা ড্রেজার ও বেকু দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন! ব্রীজ’সহ জনবসতি হুমকির মুখে

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইল জেলার সদর উপজেলা কাতুলি ইউনিয়ন পরিষদ ব্রিজ সংলগ্ন দু’টি ড্রেজার ও তিনটি বেকুদিয়ে অবৈধ ভাবে দিনরাত বালু উত্তলন করার ফলে ব্রিজ ঝুকির মুখে পড়েছে। এলাকাবাসী রয়েছে আতংকের মাঝে।

যদি এই ব্রিজ ভেঙ্গে পরে তাহলে প্রায় ২০লক্ষ লোকের যাতায়াতে বিঘœ হবে। সংশ্লিষ্ট এলাকার মানুষের ব্যবসা-বানিজ্য অনিশ্চিত হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সিলিমপুর ইউনিয়ন সুবর্ণতলি গ্রামে ধলেশ্বরী নদীতে আঁড়াআড়ি বাধ দিয়ে বাংলা ড্রেজার বসিয়ে বাণিজ্যিক ভিত্তিতে অবৈধভাবে দিনরাত বালু উত্তোলন প্রভাবশালী কয়েকজন। প্রভাব খাটিয়ে ১৫-১৬দিন যাবত ওই বাংলা ড্রেজার চালাচ্ছে তারা। তাদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায়না। প্রমাসনও অনৈতিক কারনে নিরব ভূমিকা পালন করছে।

স্থানীয়রা জানায়, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে জনবসতি ও ব্রিজটি ঝুকির মুখে। নদী সংলগ্ন মানুষ এবং এলাকাবাসীর দাবি কর্তৃপক্ষ যেন দ্রুত এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…