সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইল ২নং ওয়ার্ড পৌর ছাত্রলীগের কার্যালয় উদ্বোধন

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইল পৌর এলাকায় ২ নং ওয়ার্ড ছাত্রলীগের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। টাঙ্গাইল এসপি পার্ক সংলগ্ন এলাকায় নতুন এই কার্যালয় উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি। ২ নং ওয়ার্ড ছাত্রলীগের কার্যালয় উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রশিদ শাহরিয়ার উদয় এবং গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক উপ সম্পাদক আলী ইমতিয়াজ সোহান। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন নিজ অর্থায়নে নতুন কার্যালয় স্থাপনকারী টাঙ্গাইল জেলা ছাত্রলীগের অন্যতম নেতা মোঃ নাহিদ খান। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ টাঙ্গাইল জেলা শাখার মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ রাশেদ খান মেনন (রাসেল)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ তারেক মাহমুদ পুলু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এলেন মল্লিক, মহিলা বিষয়ক সম্পাদক জেবুন্নেসা মাহমুদ চায়না, ২ নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন আলী, জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শাফিউল আলম মুকুল, বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল পৌর শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ মসিউর রহমান সোনা'সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাজাহান মিয়া বাবু।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…