সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইল-৮ আসন থেকেই একই পরিবারের চারজন নির্বাচন করতে চান

আনোয়ার পাশা, সখীপুর (টাংগাইল) বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসন থেকে নির্বাচন করতে চান স্বামী, স্ত্রী, ছেলে ও মেয়েসহ একই পরিবারের চারজন। কৃষক শ্রমিক জনতা লীগ থেকে তারা মনোনয়ন প্রত্যাশা করেছেন।

দলটির সভাপতি জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী এ আসনে প্রার্থী হতে চান। একই আসনে দলটির প্রার্থী তালিকায় আছেন তার স্ত্রী নাসরিন সিদ্দিকীও। আছেন একমাত্র ছেলে দীপ সিদ্দিকী এবং মেয়ে কুড়ি সিদ্দিকীর নামও।

শনিবার কৃষক শ্রমিক জনতা লীগ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুলকদার খোকা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ৪৩ আসনে ৭১ জনকে মনোনয়ন দেয়ার কথা জানানো হয়। এতে একই আসনে স্বামী, স্ত্রী এবং তাদের দুই সন্তানের নাম রয়েছে মনোনয়নপ্রত্যাশী হিসেবে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…