সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
স্বাস্থ্য ও চিকিৎসা

ট্রমায় আছেন অর্থহীন ব্যান্ডের সুমন

 

 

হেল্থ ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গত ১৭ জুন ব্যাংককের শহর সকুমভিতে রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন জনপ্রিয় ব্যান্ড অর্থহীন ব্যান্ডের সুমন। যদিও তিনি ভক্তদের কাছে বেস বাবা নামে পরিচিত।

বর্তমানে তিনি আগের চেয়ে ভালো আছেন। গত ১৩ জুলাই সে কথারই জানান দিলেন নিজের ফেসবুকে। তবে একথাও তিনি লিখেছেন মানসিক ট্রমাই এখন তার মূল যন্ত্রণার বিষয়। তবে তিনি আশা করছেন এই পরিস্থিতি থেকে তিনি শিগগিরই বের হতে পারবেন।

তিনি তার স্ট্যাটাসে বলেন, 'দোয়া করার জন্য সবাইকে ধন্যবাদ। আমি ফিরে আসবো। এখন একমাত্র খারাপ ব্যাপার হচ্ছে আমি চরম কষ্টের মধ্যে আছি, মানসিক আঘাতের কারণে আমি হারিয়ে গেছি। আমার চেহারা দেখতে কুৎসিত হয়ে গেছে। কিন্তু আমি বিশ্বাস করি আমি ফিনিক্স হয়ে উঠবো। '

sumon_1

জানা গেছে, ব্যাংককে  রাস্তা পার হওয়ার সময় সুমনকে পেছন থেকে একটি মাইক্রোবাস সজোরে ধাক্কা দেয়। এতে তার মুখমণ্ডলের বিভিন্ন অংশ ফেটে ও থেঁতলে যায়। বিশেষ করে তার চোয়াল ভেঙে যায় ও কানের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। আর ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত তাকে পার্শ্ববর্তী স্যামিতিভেজ সুকুমভিত হাসপাতালে নিয়ে যায়। সেখানে ১১ ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার হয় সুমনের শরীরে। বর্তমানে তিনি ঐ হাসপাতালেই আছেন।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

স্বাস্থ্য ও চিকিৎসা

স্থানীয় অংশীদারদের সঙ্গে ‘চক্ষুসেবায় নারীদের অভিজ্ঞতা নিশ্চিৎকরণ’ বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম কুলাউড়া/মৌলভীবাজার, ১৯ নভেম্বর ২০২৪: আজ কুলাউড়ায় স্থানীয় অংশীদারদের সঙ্গে ‘চক্ষুসেবায় নারীদের অভিজ্ঞতা নিশ্চিৎকরণ’ বিষয়ক…

স্বাস্থ্য ও চিকিৎসা

আলকুশি কি? আলকুশি বীজের উপকারিতা, অপকারিতা ও আলকুশি বীজের পাউডার খাওয়ার নিয়ম।

বৈজ্ঞানিক নাম: Mucuna pruriens , এটি Fabaceae পরিবারের একটি উদ্ভিদ। আলকুশীর ইংরেজি: Velvet bean, Cowitch, Cowhage, Kapikachu, Nescafe, Sea bean। আমাদের দেশের অঞ…

স্বাস্থ্য ও চিকিৎসা

সুপার ফুড সজনে পাতা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুগ যুগ ধরে প্রায় ৩০০ রোগের প্রতিরোধক হিসেবে সজিনা পাতার অবদান বিস্ময়কর যা পরীক্ষিত। শরীরের পুষ্টি চাহিদা পূরণ করতে সজ…