সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
দুর্ঘটনা

জলঢাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু আহত ২

 

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো ২ জন। নিহত যুবকের নাম শ্যামল চন্দ্র রায় (৩২)  সে পৌরসভার চেরেঙ্গা এলাকার নরেশ চন্দ্র রায়ের ছেলে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় নীলফামারীর জলঢাকা ডালিয়া রোড মহন্তের ডাঙ্গা শিমুল তলায়। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানায়, একটি মটরসাইকেলে চরে ৩ জন জলঢাকা আসার সময় দুর্ঘটনা কবলিত এলাকায় একই দিকে যাওয়া একটি পাথর বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ড - ১৪২০১১) কে অভারট্রেকিং করার সময় মটর সাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্হলেই মৃত্যু হয়।
এঘটনা সংবাদ পেয়ে জলঢাকা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস একটি ইউনিট ট্রাকসহ লাশটি থানায় নিয়ে আসেন এবং গুরুতর আহত ২জনকে  রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দু'জন হলেন, উপজেলার পূর্ববালাগ্রাম মহন্তের এলাকার রাজ মোহন রায়ের ছেলে পরিমল চন্দ্র রায় ও খিতিষ চন্দ্র রায়ের ছেলে বিপুল চন্দ্র রায়।

 

  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

দুর্ঘটনা

আবারও দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনা, পদ্মায় তলিয়ে গেল যাত্রীবাহী বাস

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত বাসটির সব যাত্রীক…