সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ট্রাক চাপায় নিহত স্বামী-স্ত্রী’র দাফন সম্পন্ন

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইলে দ্রুতগামী এক ঘাতক ট্রাকের চাপায় নিহত স্বামী-স্ত্রী’র নিজ বাড়িতে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় নিহতের গ্রামের বাড়ী গোপালপুর উপজেলার গান্দাইল ডাকুরী সামাজিক কবরস্থানে জানাজা শেষে পাশাপাশি কবর খনন করে লাশ দাফন করা হয়।
মারাত্বক আহত হওয়া তাদের শিশু সন্তানটির শারিরিক অবস্থা বর্তমানে আশংকামুক্ত। এ দূর্ঘটনাকে কেন্দ্র করে নিহতের নিজ বাড়ী ও শশুর বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের লোকজন কেঁদে কেঁদে বার বার অজ্ঞান হয়ে যাচ্ছে। প্রতিবেশিরা তাদের স্বান্তনা দেওয়ার ভাষা হাঁরিয়ে ফেলছেন।
জানা যায়, গত বুধবার সকালে ঘাটাইল উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নজুনবাগ নামক স্থানে ট্রাক চাপায় মোটর সাইকেলে আরোহিত স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়।
নিহত এ দম্পতি হলেন গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের গান্দাইল ডাকুরী গ্রামের মজিবর আলী খানের একমাত্র সন্তান সুলতান মাহমুদ (৩০) ও তার স্ত্রী একই উপজেলার জামতৈল পশ্চিম পাড়া গ্রামের মৃত আ. রশিদ এর মেয়ে রওশন আরা বেগম (২৫)। এ দূর্ঘটনায় মারাত্বকভাবে আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বেঁছে আছে তাদের একমাত্র শিশুপুত্র রাব্বি (৩)।
ঘাটাইল থানা পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার ভোরে কর্মস্থল কালীহাতি থেকে (পিডিবি) কর্মকর্তা সুলতান মাহমুদ তার স্ত্রী ও ৩ বছরের শিশুপুত্রকে নিয়ে মোটর সাইকেল যোগে নিজ বাড়ি গোপালপুরের উদ্দেশ্যে রওনা দেয়। পার্শ্ববর্তী থানা ঘাটাইল উপজেলার নজুনবাগ এলাকায় এসে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে সুলতান মাহমুদ নিহত হন। কোলে থাকা শিশুপুত্রসহ তার স্ত্রী মারাত্বকভাবে আহত হন। মুমুর্ষ অবস্থায় তাদের প্রথমে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুপুত্রকে মূমুর্ষ অবস্থায় রেখে মা মারা যায়।
এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিউদ্দিন (পিপিএম) জানায়, খুব ভোরে রাস্তায় লোকজন না থাকায় ঘাতক ট্রাকটিকে সনাক্ত করা যায়নি। এদিকে নিহতের আত্মীরা এ ব্যাপারে থানায় মামলা করেনি। একটি লিখিত দিয়ে লাশ বুঝে নিয়েছে।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

 

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…