সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ঢাকা-টাঙ্গাইল- সরাসরি ট্রেনের দাবীতে 'টাঙ্গাইল টাউন ক্লাব'এর মানববন্ধন।

টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ঢাকা-টাঙ্গাইল-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস চালুর দাবিতে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে টাঙ্গাইলের উদীয়মান যুবকদের অরাজনৈতিক সংগঠন 'টাঙ্গাইল টাউন ক্লাব' আজ (১৮ জুন, রবিবার) সকাল ১০:৩০ টায় এক মানববন্ধন কর্মসূচী পালন করে। রাকিব সিদ্দিকী জীবন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনজুর হোসাইন মিঠুর সঞ্চালনায়  অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা শাহ্‌ জনি, উদ্যোক্তা ওয়াহিদ আকরাম সুবিন, প্রতিষ্ঠাতা সদস্য তানভীর আহমেদ শাহিন, উপদেষ্টা সন্ধি খান, সহ-সভাপতি সুলতান মাহমুদ রিফাত, সদস্য সাজ্জাদুর রহমান রিসাদ, নাজমুল হুদা, রুহুল আমিন প্রিন্সসহ বিভিন্ন পর্যায়ের সদস্য ও ক্লাব কর্মকর্তা বৃন্দ। মানববন্ধনে উপস্থিত টাঙ্গাইল টাউন ক্লাবের বক্তাগন বলেন, "আমাদের দাবি একটাই! ঢাকা-টাঙ্গাইল-ঢাকা সরাসরি ট্রেন চাই।" বক্তারা গত ৩০ জুন,২০১২ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ঢাকা-টাঙ্গাইল সরাসরি কমিউটার ট্রেন সার্ভিস বাস্তবায়নের জোড় দাবী জানান।
টাঙ্গাইলবাসীর প্রাণের দাবী- ঢাকা-টাঙ্গাইল-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস। টাঙ্গাইলের জনগণের এ দাবী বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে এসেছেন 'টাঙ্গাইল টাউন ক্লাব'। একারনে, "ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটি"র পক্ষথেকে টাঙ্গাইল টাউন ক্লাবকে সাধুবাদ জানানো হয়।
টাঙ্গাইল টাউন ক্লাব আয়োজিত আজকের মানববন্ধনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন "ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটি"র সদস্য-সচিব সাজ্জাদুর রহমান খোশনবীশ, যুগ্ম-আহবায়ক আকিবুর রহমান ইকবাল, রফিকুল ইসলাম রিপন, সাইদুল ইসলাম মিন্টু, সদস্য ডা. জহিরুল ইসলাম, লিটু সিদ্দিকী এবং সাংবাদিক রতন সিদ্দিকী ও ছায়াবীথির প্রকাশক সাজ্জাদ হোসেন প্রমূখ।

02


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…